মঠবাড়িয়া ০৮:০২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন।

সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১ বার পড়া হয়েছে

‘বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সরকারের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে পিরোজপুর পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রায় ৮০০ থেকে ১ হাজার বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। স্থানীয় ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা।

সকালে ৯১ নম্বর মধ্য পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে পৌর এলাকার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা মমতাজ, সম্মিলিত সাংস্কৃতিক সংসদ পিরোজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা শরীফ মুহিদুল ইসলাম, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জুয়েল হাওলাদার এবং জাসাস জেলা শাখার যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ।

শেখ রিয়াজ উদ্দিন রানা জানান, একটি দেশের যে পরিমাণে বনভূমি থাকা দরকার, জলবায়ু তথা সার্বিক পরিবেশ ব্যালেন্স রাখার জন্য আমাদের দেশে সেই পরিমাণ বনভূমি নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন অপরাধীরা এই বনভূমি উজাড় করার কারণে দেশে সেই পরিমাণ বনভূমি নেই। সেই কারণে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষণা দিয়েছেন আগামী পাঁচ বছরে বাংলাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে—এই দেশকে একটি সবুজ বনভূমিতে পরিণত করার জন্য। সেই কর্মসূচির ধারাবাহিকতায় আজকে এই সরকারি প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে আমার পক্ষ থেকে, পিরোজপুর বিএনপির পক্ষ থেকে, ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে, অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে আমি সমস্ত ছাত্র-ছাত্রীদের মাঝে এই গাছের চারা বিতরণ করলাম। ওরা যাতে এই বৃক্ষের চারাগুলো সযত্নে ওদের নিজ আঙিনায় রোপণ করে এবং আগামী দিনে দেশ এবং সমাজ পরিবেশসহ এই ফলগাছের ফল যাতে ওরাও উপভোগ করতে পারে, এই জন্যই আজকের এই কার্যক্রম।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১৩ জুন কক্সবাজারের ডুলাহাজারার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা

আপডেট সময় : ০২:০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬