মঠবাড়িয়া ০৩:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ মঠবাড়িয়ায় ইউনিয়ন বিএনপি কার্যালয় ভাঙচুর, দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২ ৫৭১ বার পড়া হয়েছে

বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে চাহিদা কমছে বলে বেশ কিছুদিন ধরে নিম্নমুখী তেলের দাম। যা শুক্রবার (৫ আগস্ট) কিছুটা বাড়লেও ছয় মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে।

ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট প্রতি ব্যারেল তেল ৮৯ ডলারে বিক্রি হচ্ছে। যা আগের সপ্তাহের তুলনায় ৮ শতাংশ কম। বৃহস্পতিবার রাতে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ৭৫ শতাংশ কমে দাঁড়িয়েছিল ৯৩ দশমিক ৮১ ডলার। যা কিনা গত ২১ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলার পর থেকে সর্বনিম্ন।

ব্লুমবার্গের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, গত এপ্রিলের প্রথম সপ্তাহের পর এবারই তেলের দাম সর্বনিম্ন। করোনাভাইরাসের কারণে লকডাউনের ফলে তেলের চাহিদা কমছে বলে ধারণা করা হচ্ছে। ফলে গত ৬ মাসে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মার্কিন গ্যাসোলিনের ব্যবহার কমেছে। লিবিয়া থেকেও তেলের সরবরাহ বেড়েছে। ফলে অস্থিরতা কিছুটা কমে যাবে বলে জানান বিশেষজ্ঞরা। এ ছাড়া চীনে অর্থনৈতিক কার্যক্রম হ্রাস পাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশের আমদানিও হ্রাস পেয়েছে।

দুই মাস আগেও ব্যারেলপ্রতি তেলের দাম বেড়ে ১২০ ডলার হয়ে যায়। তেলের দাম বৃদ্ধির পেছনে ইউক্রেনে আক্রমণের জেরে জ্বালানি সরবরাহকারী রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার প্রভাব ছিল বলে মনে করা হয়।

লন্ডনভিত্তিক ফোরেক্স কোম্পানি ওয়ান্দার জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক ক্রেগ এরলাম বলেন, ব্যারেলপ্রতি তেলের দাম ৯০ ডলারের নিচে নামার সম্ভাবনা রয়েছে। এ বিষয়টি বাজার কতটা চাপের মধ্যে থাকবে সেটার উপর নির্ভর করবে

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে

আপডেট সময় : ০৯:১৬:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৬ অগাস্ট ২০২২