মঠবাড়িয়া ০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

রাজশাহীতে চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইলসহ ৩ চোর আটক

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মহানগরী শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় ছাত্রাবাস হতে এক ছাত্রের ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইল ফোন চুরির ঘটনায় ৩ জনকে আটক করেছে আরএমপি’র শাহমখদুম থানা পুলিশ। এসময় আসামিদের কাছ থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপ, একটি ক্যামেরা ও একটি মোবাইল ফোন উদ্ধার হয়। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান আরএমপি।

গ্রেফতারকৃতরা হলো চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কলেজপাড়ার মো: হাবিবুর রহমানের ছেলে মো: মেহেদী হাসান (২৪), রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার বড়পুকুরিয়ার মৃত আ: রাজ্জাকের ছেলে মো: রাজু আহম্মেদ (৪০) ও একই থানার কোর্ট রায়পাড়ার মো: সাবিয়ার রহমানের ছেলে মো: তৌহিদুল ইসলাম (৩০)।

জানা গেছে, শাহমখদুম থানার ওমরপুর হাজী আবুল হোসেন ইনস্টিটিউট-এর ৭ম সেমিষ্টারে ছাত্র নাজমুস শাকিব শাওন নওদাপাড়া এলাকার তৃপ্তি ছাত্রাবাসে ভাড়া থাকতো। সেখানে জাহাঙ্গীর নামে একজনের মাধ্যমে আসামি মেহেদীর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে গত ৮ আগস্ট রাত সাড়ে ৮ টায় শাওনের ছাত্রাবাসে মেহেদী দেখা করে এবং সে রাত্রীযাপন করতে চায়। শাওন তাকে থাকার অনুমতি দেয়। এদিকে কয়েক দিন হয়ে গেলেও মেহেদী ছাত্রাবাস ছেড়ে না গেলে শাওন তাকে চলে যাওয়ার জন্য অনুরোধ করে। মেহেদী আজ-কাল যাব বলে কাল ক্ষেপন করতে থাকে।

গত ১৭ আগস্ট শাওন সকালে ঘুম থেকে উঠে দেখে মেহেদী নেই এবং তার একটি ল্যাপটপ, একটি ডিএসেলর ক্যামেরা ও একটি মোবাইল ফোন খুঁজে পাওয়া যাচ্ছে না। মেহেদীর মোবাইল ফোনে কল দিলে তা বন্ধ পাওয়া যায়। এঘটনায় শাওন শাহমখদুম থানায় অভিযোগ করে।

উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে শাহমখদুম ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় শাহমখদুম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে এসআই নাসির উদ্দিন ও তার টিম চুরি হওয়া মালামাল উদ্ধার-সহ আসামি গ্রেফতারে অভিযান শুরু করে।

পরবর্তীতে শাহমখদুম থানা পুলিশের ঐ টিম গতকাল ৭ সেপ্টেম্বর সকাল ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে রাজপাড়া থানার লক্ষিপুর এলাকার পপুলার হাসপাতালের সামনে থেকে মূল আসামি মো: মেহেদী হাসানকে গ্রেফতার করে। মেহেদীর দেওয়া তথ্যমতে ঐ দিন বেলা সাড়ে ১১টায় রাজপাড়া থানার লক্ষীপুর এলাকার কনিকা ডিজিটাল স্টুডিও থেকে চুরি হওয়া ডিএসেলর ক্যামেরা-সহ আসামি রাজুকে এবং বেলা সাড়ে ১২টায় বোয়ালিয়া থানার নিউ মার্কেটের কম্পিউটার একসেসরিস দোকান থেকে চুরি হওয়া ল্যাপটপ-সহ আসামি তৌহিদুলকে গ্রেফতার করে শাহমখদুম থানা পুলিশ।

জিজ্ঞাসাবাদে মেহেদী চুরির ঘটনার সত্যতা স্বীকার করে এবং ল্যাপটপ ও ক্যামেরা তৌহিদুল ও রাজুর কাছে বিক্রয় করেছে বলেও জানায়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজশাহীতে চুরি যাওয়া ল্যাপটপ, ক্যামেরা ও মোবাইলসহ ৩ চোর আটক

আপডেট সময় : ১০:৪১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২