মঠবাড়িয়া ০৫:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর পুলিশ সুপার কর্তৃক মঠবাড়িয়া সার্কেল ও মঠবাড়িয়া থানা পরিদর্শন। মঠবাড়িয়ায় ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিচ্ছন্নতা অভিযান আগামীর বরিশাল নিয়ে সংসদ ভবনে রুহুল আমিন দুলালের গুরুত্বপূর্ণ বক্তব্য মঠবাড়িয়ার ১০৭ পরীক্ষার্থীর কেন্দ্র পুনর্বহালে এমপি রুহুল আমীন দুলালের উদ্যোগ

আদালতের রায় মানছি, কিন্তু আমদানি করা সরকার নয়: ইমরান খান

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২ ৪৪৬ বার পড়া হয়েছে

পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে অনাস্থা ভোটের মুখোমুখী হওয়ার আগের  রাতে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, সুপ্রিম কোর্টের রায় তিনি মেনে নিয়েছেন। তবে বিদেশি শক্তির সঙ্গে সমঝোতা করে যদি কোনো গোষ্ঠী যদি পাকিস্তানের ক্ষমতায় আসীন হতে চায়, সেক্ষেত্রে তা মেনে নেবেন না বলে উল্লেখ করেছেন তিনি।

শুক্রবারের ভাষণের শুরুতে ইমরান খান বলেন, ‘(সুপ্রিম কোর্টের রায়ে) আমি মনঃক্ষুণ্ন হয়েছি; কিন্তু এই রায় আমি মেনে নিয়েছি।’

‘অনাস্থা প্রস্তাবের পেছনে বিদেশি শক্তির কারসাজি আছে এবং আমি চেয়েছিলাম, সুপ্রিম কোর্ট যেন অন্তত এ বিষয়টিতে নজর দেয়। কারণ, কোনো বিদেশি শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে একটি দেশের সরকারকে উৎখাতের চেষ্টা করছে— এটা খুবই গুরুতর একটি অভিযোগ। আমি আশা করেছিলাম, আদালতে যেসব নথি আমরা উপস্থাপন করেছি—সেসব পরখ করবেন সর্বোচ্চ আদালত, যাচাই করার চেষ্টা করবেন আমরা সত্য বলছি কি না।’

‘দুর্ভাগ্যজনকভাবে আদালত খুবই তাড়াহুড়ো করে সিদ্ধান্ত দিয়েছেন।’

ভাষণে বিরোধী দলগুলোর কঠোর সমালোচনা করে ইমরান বলেন, কিছুদিন আগ পর্যন্তও যারা পরস্পরকে ‘চোর’ বলতেন, তারা কীভাবে হঠাৎ ঐক্যবদ্ধ হলেন তা পাকিস্তানের জনগণ জানে। যে কোনো মূল্যে ক্ষমতায় যাওয়া ও তার ভাগ-বাটোয়ারাই বিরোধীদের ঐক্যের মূল উৎস বলেও উল্লেখ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আদালতের রায় মানছি, কিন্তু আমদানি করা সরকার নয়: ইমরান খান

আপডেট সময় : ০৬:৫৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ৯ এপ্রিল ২০২২