মঠবাড়িয়ায় গাজী ওয়াহিদুজ্জামান জাকিরের উদ্যোগে ১১ ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৩০:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ২২ বার পড়া হয়েছে
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১টি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছেন গাজী ওয়াহিদুজ্জামান জাকির।
এই কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সড়কের পাশে এবং জনসমাগমস্থলে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে।
গাজী ওয়াহিদুজ্জামান জাকির বলেন, “সবুজে ঘেরা একটি সুন্দর ও বাসযোগ্য মঠবাড়িয়া গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যা করলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব।”
স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এমন পরিবেশবান্ধব কর্মসূচি নিয়মিত বাস্তবায়ন হলে উপজেলার সবুজায়ন বৃদ্ধি পাবে এবং পরিবেশ সংরক্ষণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক বাদল, উপজেলা বিএনপি অন্যতম সদস্য ও মঠবাড়িয়া বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছোট্ট, বিএনপি নেতা রনি মুন্সি সহ বিএনপি’র স্থানীয় নেতৃবৃন্দ।
বিএনপি নেতা গাজী ওয়াহিদুজ্জামান জাকির জানান, বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে তিনি মঠবাড়িয়া উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভায় প্রায় ১৮ হাজার ফলদ বৃক্ষ বিতরণ ও ২ হাজার ফলদ বৃক্ষ রোপন করা হবে।


















