মঠবাড়িয়া ০৬:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় প্রকৌশলী মিঠু ও ইসমাইল গংদের মধ্যে জমির বিরোধ : আদালতে মামলা  মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা পরিষদ গঠন মঠবাড়িয়ায় দস্যুতা মামলায় নলী জয়নগরের হাসান চোর গ্রেফতার মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে মাদ্রাসা শিক্ষককে সাময়িক বরখাস্ত  মঠবাড়িয়ায় জাতীয় পরিচয় পত্র জাল জালিয়াতি করে দপ্তরী কাম নৈশপ্রহরী নিয়োগের অভিযোগ  মঠবাড়িয়া উপজেলার নব-যোগদানকৃত ইউএনওকে ফুলেল শুভেচ্ছায় বরণ মঠবাড়িয়ায় বিকাশ একাউন্টে ৩ ঘন্টায় এক কোটি টাকার লেনদেন, গ্রে’ফ’তা’র-২ মঠবাড়ীয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি, অংশ নিলেন সংসদ সদস্য রুহুল আমীন দুলাল মঠবাড়িয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও অফিসের চাবি চুরির অভিযোগ :থানায় মামলা মঠবাড়িয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি আত্মহত্যা

মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

‘কৃষক কার্ড থাকলে হাতে’সেবা পাবেন সাথে সাথে’—এই স্লোগানকে সামনে রেখে পিরোজপুরের মঠবাড়িয়ায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে কৃষক স্মার্ট কার্ড বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রম। শনিবার (১৮ জুলাই ২০২৬) স্থানীয় দক্ষিণ বড়মাছুয়া এলাকায় (ওয়ার্ড নং- ৭, ৮ ও ৯) আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ১২৯, পিরোজপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মো: রুহুল আমীন দুলাল।

বড় মাছুয়া ইউ‌নিয়ন প‌রিষদ মিলনায়ত‌নে আ‌য়ো‌জিত সভায় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আক‌লিমা আক্তা‌রের সভাপ‌তি‌ত্বে বক্তব‌্য রা‌খেন প্রধান অ‌তি‌থি মঠবা‌ড়িয়া সাংসদ মোঃ রুহুল আমীন দুলাল, কৃ‌ষি কর্মকর্তা কামরুন‌নেসা সুমি, পৌর বিএন‌পির সা‌বেক আহবায়ক কে এম হুমায়ুন ক‌বির, প্রেসক্লাব সাধারণ সম্পাদক কে এম নিজামুল কবীর মিরাজ প্রমুখ।

বক্তারা বলেন, বর্তমান সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে কৃষকদের ডিজিটাল সেবার আওতায় আনার এই উদ্যোগ একটি মাইলফলক। স্মার্ট কার্ড পাওয়ার পর কৃষকরা কৃষি উপকরণ সহায়তা, সরকারি প্রণোদনা ও ঋণ সুবিধাসহ কৃষি সংক্রান্ত সব সেবা অত্যন্ত দ্রুত ও হয়রানিমুক্তভাবে গ্রহণ করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকের একটি পূর্ণাঙ্গ ডাটাবেজ তৈরি হবে, যা ভবিষ্যতে কৃষি উন্নয়নের পরিকল্পনা গ্রহণে সহায়ক হবে।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি বিভাগের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

আপডেট সময় : ০১:৫৬:২৫ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬