নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স
- আপডেট সময় : ০৬:১৫:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
আঞ্চলিক সহযোগিতা, পর্যটন উন্নয়ন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য প্রসারের লক্ষ্য নিয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠিত হলো বিশেষ আলোচনা সভা ও “নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৬।উক্ত অনুষ্ঠানে সম্মাননা স্মারক গ্রহন করেন ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল তারা নিউজ এর বাংলাদেশ ব্যুরো প্রধান, মঠবাড়িয়ার সন্তান, সিনিয়র সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী কাঠমান্ডু মডেল কলেজ অডিটোরিয়ামে এ বর্ণাঢ্য আয়োজন সম্পন্ন হয়।
সংগঠনের উপদেষ্টা হরি বাহাদুর বিসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন নেপালের সংসদ সদস্য আশা ঝা। বিশেষ অতিথির বক্তব্য দেন নেপালের প্রথিতযশা চিকিৎসক, চলচ্চিত্র নির্মাতা, গীতিকার, লেখক, সমাজসেবক ও বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. ভোলা রিজাল ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ডক্টর সুরেন্দ্র কেসি সহ অনেকে।
অনুষ্ঠানে স্বাগত ও দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন নেপালি আমন্ত্রিত অতিথি অ্যাডভোকেট ড.ধর্মেন্দ্র কুমার যাদব, বিশিষ্ট শিক্ষাবিদ শিভা রাজ সাঞ্জেল, পিপলস সার্ক লিংক ফোরামের সেক্রেটারি রাজেন্দ্র গুরু গাইন ও বিশিষ্ট সমাজকর্মী বিজয়া দাহল।
বাংলাদেশ প্রতিনিধি দলের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো: রুহুল আমিন,ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেল তারা নিউজ এর বাংলাদেশ ব্যুরো প্রধান, সিনিয়র সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স, আর আর গ্রুপের চেয়ারম্যান ও সিইও মো: রবিউল ইসলাম, কো-অপারেটিভ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নুর ই আলম সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক, লেখক ও সমবায় গবেষক আতিকুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সেলিম রেজা,আর আর গ্রুপের পরিচালক মো: মিনহাজ মাহমুদ বক্তব্য রাখেন।
নেপাল-বাংলাদেশ ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের প্রেসিডেন্ট দিনদয়া রিজাল এবং সংগঠনের বাংলাদেশ কো-অর্ডিনেটর ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: রবিউল হোসেন রবি যৌথভাবে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নেপাল ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের হাতে”নেপাল ইন্টারন্যাশনাল এক্সিলেন্স এ্যাওয়ার্ড-২০২৬” তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উভয় দেশের বিভিন্ন পেশাজীবী, সুশীল সমাজের প্রতিনিধি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।














