মঠবাড়িয়া ১২:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

নেছারাবাদে জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২ ২৯১ বার পড়া হয়েছে

স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির প্রাক্তন ছাত্রী ও সরকারি বরিশাল কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সান-ই-জাহান জুয়েনা (১৭) এর পরিকল্পিত হত্যায় জড়িত সকল অপরাধীদের ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) বিকালে স্বরূপকাঠি প্রেসক্লাবের সামনে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা উক্ত মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে সান-ই-জাহান জুয়েনার মা স্বরূপকাঠি কলেজিয়েট একাডেমির শিক্ষিকা শিরিন বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে অত্যন্ত মেধাবী ছাত্রী সে কখনো আত্মহত্যা করতে পারেনা। তিনি আরো বলেন, হত্যা মামলার প্রধান আসামি সোহাগদল ইউনিয়নের মাসুম বিল্লাহর ছেলে তাওসীফ আনাম রোহান পরিকল্পিত ভাবে হত্যা করে আমার মেয়েকে। বহু দিন ধরে আমার মেয়েকে স্কুল জীবন হইতে সুপরিকল্পিত ভাবে ডিস্টার্ব করতো। এবং কারণে অকারণে ইভটিজিংয়ের স্বীকার হয় একাধিকবার।

আমার মেয়েকে হত্যার হুমকি প্রদান করে রোহান ও তার বন্ধু মহল একটা ফ্যাক আইডি দিয়ে পরিকল্পিতভাবে হত্যার নাটক করে আমার মেয়েকে নিয়ে। আমি ন্যায় বিচার চাই। মানববন্ধনে উপস্থিত ভাবে বক্তব্য রাখেন, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যাপক মোঃ জুলফিকার আলী স্যার সহ প্রাইমারী স্কুলের শিক্ষক মোঃ নুরুজ্জামান, বাবু অশোক কুমার দাস সহ বহু অভিভাবক বৃন্দ।

সান-ই-জাহান জুয়েনা গত ২৩ মে বরিশাল বিএম কলেজ সংলগ্ন মসজিদের অপজিটে আইনুন ভিলায় চতুর্থ তালার ৪০৪ নং কক্ষে তার ঝুলন্ত মৃতদেহ পাওয়া যায়। জুয়েনা স্বরূপকাঠি একাডেমির শিক্ষিকা মোসা. শিরিন আক্তারের মেয়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নেছারাবাদে জুয়েনা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৫:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৯ নভেম্বর ২০২২