মঠবাড়িয়া ০৫:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ মঠবাড়িয়ায় কাজী একতা উন্নয়ন ফাউন্ডেশনের সদস্যদের নিয়ে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ব্যবসায়িকে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান

স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ২৪৮ বার পড়া হয়েছে

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ২৬টি দোকান মালিককে মঠবাড়িয়া পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৩ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌরসভা অডিটরিয়ামে এ সহায়তার অর্থ প্রদান করা হয়।

অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানের আলোচনা সভায় মঠবাড়িয়া পৌর প্রশাসক আরিফ-উল-হক এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ হারুণ অর রশিদ, মঠবাড়িয়া বনিক সমিতির সভাপতি শামসুল হাসান খোকা, সাংগঠনিক সম্পাদক মো. জামাল আকন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, বনিক সমিতির সদস্য ও সাংবাদিক বৃন্ধ। পরে স্থায়ী দুই ব্যাবসায়ীর হাতে ১০ হাজার করে এবং ভাসমান ২৪ ব্যাবসায়ীর হাতে ৫ হাজার করে টাকা তুলে দেন পৌর প্রশাসক মোঃ আরিফ-উল-হক।

উল্লেখ্য, গত রবিবার (৩ সেপ্টেম্বর ২৩) সকাল ছয়টায় মঠবাড়িয়া পৌর শহরের কেন্দ্রীয় মন্দিরের সামনে ভয়াবহ অগ্নিকান্ডে ২৬ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়।

পৌর প্রশাসক মোঃ আরিফ-উল-হক অনাকাঙ্খিত এ অগ্নিকান্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আপনাদের ক্ষতির তুলনায় যথার্থ সহযোগিতা করতে পারছিনা । তবে ভবিষ্যতের জন্য আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। আগুন নেভাতে পানি সংগ্রহে বেগ পাবার বিষয়ও তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইতোমধ্যে পানি সংগ্রহের পুকুরের মুখটি উদ্ধার করা হয়েছে। পৌর শহরের সকল ব্যাবসায়ীদের সুখ দঃখে পাশে থাকার প্রতিশ্রæতি দিয়ে তিনি সকলকে কাছে দোয়া প্রার্থণা করেন।

নিউজটি শেয়ার করুন

মঠবাড়িয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ২৬ব্যবসায়িকে পৌরসভার আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১০:১৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩