মঠবাড়িয়ায় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০১:১৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ৮ বার পড়া হয়েছে
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার গুলিশখালী ইউনিয়নের ১৩৯ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্থানীয় ভোটার ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বক্তারা ভোটকেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার দাবি জানান।
মানববন্ধনে স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সুষ্ঠুভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। সম্প্রতি ভোটকেন্দ্রটি অন্যত্র স্থানান্তরের সিদ্ধান্তে স্থানীয় ভোটারদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে।
তাদের দাবি, ভোটারদের সুবিধা, সহজ যাতায়াত এবং সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে ১৩৯ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পূর্বের স্থানেই বহাল রাখা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, ভোটকেন্দ্র স্থানান্তর করা হলে বিশেষ করে বয়স্ক, নারী ও দূরবর্তী এলাকার ভোটারদের ভোটাধিকার প্রয়োগে নানা ধরনের ভোগান্তির সৃষ্টি হতে পারে।
এ সময় স্থানীয় ভোটার ও এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ১৩৯ নম্বর দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রটি পূর্বের স্থানে বহাল রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।















