মঠবাড়িয়া ০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ

পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের জানাযায় হাজারো মানুষের ঢল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২ ৩০৫ বার পড়া হয়েছে

                       পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের জানাযায় হাজারো মানুষের ঢল

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, প্রবীন রাজনীতিবিদ ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার শনিবার রাত ৮টা ২২ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় খুলনার সিটি হাসপাতালে হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে শেষঃনিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তাঁর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি ও যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম. বাহাউদ্দিন নাছিম গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক বিবৃতিতে মরহুম এম এ হাকিম হাওলাদার এর পবিত্র রুহের মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন, গুনগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক র‌্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এ ছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রী শ. ম রেজাউল করিম, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলমসহ জেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রবিবার দুপুর ১২ টায় পিরোজপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুম এম এ হাকিম হাওলাদার এর প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। হাজারো মানুষের উপস্থিতিতে জানাযার আগে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। জেলা পুলিশের একটি দল এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম জাহান রাষ্ট্রের পক্ষে গার্ড অব অনার প্রদান করেন।

নামাজে জানাযায় মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এ কে এম এ আউয়াল, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

পরে মরহুমের কফিনে জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হেপিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বাদ যোহর তাঁর নিজ এলাকা ভাণ্ডারিয়ায় দ্বিতীয় জানাযা এবং বাদ আছর নিজ গ্রাম ভান্ডারিয়ার গৌরীপুর গ্রামে নমাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে পিতা-মাতার পাশে তাকে দাফন করা হবে।

নিউজটি শেয়ার করুন

পিরোজপুর জেলা আ.লীগের সাধারণ সম্পাদকের জানাযায় হাজারো মানুষের ঢল

আপডেট সময় : ১১:৫৪:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২