মঠবাড়িয়া ০৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মঠবাড়িয়ায় ভোটকেন্দ্র স্থানান্তরের প্রতিবাদে মানববন্ধন নেপালে সম্মাননা স্মারক পেলেন মঠবাড়িয়ার সন্তান সাংবাদিক শামসুদ্দোহা প্রিন্স সবুজায়নের বার্তা নিয়ে পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরন করলেন শেখ রিয়াজ উদ্দিন রানা ডেঙ্গুমুক্ত গড়ার প্রত্যয়, রাজু আহম্মেদ রাজার উদ্যোগে টিকিকাটায় শুরু পরিচ্ছন্নতা অভিযান মঠবাড়িয়ার রাজ মন্দিরে দুর্গোৎসবের শেষ মুহূর্তের ব্যস্ততা”এক আঙিনায় ১৬০ প্রতিমা” মঠবাড়িয়ায় শুরু হলো সাপ্তাহিক পাঠ চক্রের আসর “পাঠ চত্ত্বর” মঠবাড়িয়ায় হ*ত্যাচেষ্টা মামলায় আদালতে জামিন নিতে গিয়ে গ্রেপ্তার মঠবাড়িয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের মিড-ডে মিলে মেয়াদোত্তীর্ণ বনরুটি দেওয়ার অভিযোগ মঠবাড়িয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হাসান সাময়িক বরখাস্ত মঠবাড়িয়ায় প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে মামলা, আনসার সিপাহির সঙ্গে পরকীয়ার অভিযোগ

রাজাপুরে সরকারি কোয়ার্টারে দিন দুপুরে দুই ফ্লাটে দুর্ধর্ষ চুরি

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২ ২৯৬ বার পড়া হয়েছে

রাজাপুরে সরকারি কোয়ার্টারে দিন দুপুরে দুই ফ্লাটে দুর্ধর্ষ চুরি

ঝালকাঠির রাজাপুরে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যানের ভবনে ডাকাতির একদিন পরে দিন-দুপুরে সরকারি কোয়ার্টারের দুই ফ্লাটে তালা ভেঙ্গে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার দিকে রাজাপুর উপজেলা পরিষদের কোয়ার্টারে চার ও পাঁচ নম্বর ভবনের নিচ তলার দুই ফ্লাটে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্তরা হলেন রাজাপুর উপজেলা বি আর ডিবি কর্মকর্তা সারমিন বেগম ও ৭৪ নং দক্ষিন বাঘরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক মো. শহিদুল ইসলাম, সাবেক বন কর্মকর্তা মো. খলিলুর রহমান ও আঙ্গারিয়া পঞ্চগ্রাম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়সা বেগম।

জানাগেছে, ক্ষতিগ্রস্ত দুই পরিবারের সদস্যরা প্রতিদিনের মত বাসায় তালা লাগিয়ে তাদের কর্মস্থলে যায়। দুপুরে চোরের দল শহিদুল ও সারমিন বেগমের বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর করে এক ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ ৫০ হাজার টাকার মূল্যবান মালামাল হাতিয়ে নেয়। অপরদিকে খলিলুর রহমান ও আয়সা বেগমের বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করার সময় পাশের ফ্লাটের লোকজন দেখে ফেলায় চোরের দল পালিয়ে যায়। চোর দল ইউএনও’র বাসার গেট এবং কোয়ার্টারের গেট থেকে পালালেও রাজাপুর উপজেলা পরিষদের সামনের সিসি ক্যামেরা খারাপ থাকার কারনে তাদের সনাক্ত করা সম্ভব হয়নি।

রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তফা কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। অপরাধীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

রাজাপুরে সরকারি কোয়ার্টারে দিন দুপুরে দুই ফ্লাটে দুর্ধর্ষ চুরি

আপডেট সময় : ১১:৫৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২